# নয়ন তারা

- Author: [আলমগীর সরকার লিটন](https://sonelablog.com/author/al571981amgir/)
- Published: 2020-12-19T06:08:20+00:00
- Updated: 2020-12-19T08:21:39+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a7%9f%e0%a6%a8-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be/

---

*জীবনের হিসাব কষতে কষতে*  
*কোথায় এসে দাঁড়িয়েছি- যেনো সব পথ ভুলে গেছি;*  
*কতটা সেকেন্ড চাঁদ ছুঁয়েছিলাম-*  
*সব শিশির ঝরা শুকে গেছে! আফসোস শুধু গায়ের*  
*পারে, কৃষ্ণচুড়া চুমু ছিল বুঝি বাঁকি!*  
*কষ্টের পৃর্ণিমা রাত, রক্তাক্ত অশ্রু সজল উঠান।*

*তবুও থেমে নেই জীবনের প্রেক্ষাপট-*  
*সোনালি রঙে মেখে মেখে কখন রঙিন হই- জানি না*  
*দুষ্টুমির হাসি যেনো সবফুল ফুটাই গন্ধ-*  
*বাতাস ছুঁয়া মৃদু স্পর্শ এক অনুভূতির দীঘশ্বাস উড়ে*  
*মেঘমালা শুধু আকাশ বুকে জমাট বৃষ্টি,*  
*অতঃপর হিসাব সহজ গুণ- ক্ষয়ে যায় নয়ন তারা।*

০৪ পৌষ ১৪২৬, ১৯ ডিসেম্বর ২০

———————————–

---

Comments: 14 — https://sonelablog.com/%e0%a6%a8%e0%a7%9f%e0%a6%a8-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be/#comments
