# নো ম্যানস ল্যান্ড

- Author: [খাদিজাতুল কুবরা](https://sonelablog.com/author/khadizatul-kubra/)
- Published: 2022-01-11T19:30:13+00:00
- Updated: 2022-01-14T14:10:25+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a7%8b-%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a6%b8-%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1/

---

তোমাকেই ভালো লাগে এ দোষে দোষী আমি।

ভালোবাসি কিনা জানিনা, এটুকু বুঝি আর কারোতে মন লাগেনা।

কি শাস্তি দেবে ফাঁসি না যাবজ্জীবন?

প্রকাশিতে না পারি,না গোপন সোপান বহন করিতে পারি।

আজ আমি আপন লজ্জায় মরি,

তুমি যে আমার পথ পদর্শক গুরু, তোমায় শ্রদ্ধায় স্মরি,

ভালোবাসিতে কি পারি?

কুইনাইন নিয়ে জ্বর সারালাম এবার কুইনাইন সারাবে কে?

তিতকুটে স্বাদে চিবুচ্ছি দুই গালে,

সত্যি গুরু পারছিনা,বিষম খেয়ে মরছি ঝাঁঝের কলে!

বেরহম সময়ের প্রেমের আরেক নাম যম!

আমি জানি গুরু আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার  নাম এখন “নো ম্যানস ল্যান্ড”।

---

Comments: 10 — https://sonelablog.com/%e0%a6%a8%e0%a7%8b-%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a6%b8-%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1/#comments
