# নৈঃশব্দের মাঝে নিঃশ্বাস

- Author: [নীলাঞ্জনা নীলা](https://sonelablog.com/author/nilanjana/)
- Published: 2013-08-24T13:05:55+00:00
- Updated: 2013-08-24T13:05:55+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a7%88%e0%a6%83%e0%a6%b6%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9d%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%83%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8/

---

[!\[\](http://sonelablog.com/wp-content/uploads/2013/08/598740_10201342867230058_1514400157_n.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2013/08/598740_10201342867230058_1514400157_n.jpg)

তুমি আমাকে একটা চিঠি লিখবে ?  
কচি ঘাসের শিশির বিন্দুর মতো দুঃখগুলো সেই চিঠির আলোয় মিলিয়ে যেতে পারে…  
অমন একটি চিঠি কি পেতে পারি আমি ?  
নিঃশব্দতার কাছে সমর্পণ করতে যাতে একটুকুও ভাবতে না হয় !  
শাড়ীর আঁচলের মতো জড়িয়ে নিতে পারা যায় চিঠির লাজুক অক্ষরগুলো—  
চোখ নুয়ে পড়বে ,  
কেঁপে ওঠবে ঠোঁট ,  
এক/দু’ ফোঁটা জল চাইলে নিশ্চিন্তে গড়িয়েও পড়তে পারে কপোলে । তাতে কোনো অসুবিধে নেই । তোমার দেয়া যে কোনো কিছু সযত্নে আগলে নিতে পারি । একে কি বলে জানিনা ।  
আচ্ছা এমন কি হতে পারে , আমার দরোজায় তোমার কড়া নাড়া , ঠিক সেই সময়ই তোমার চিঠিও আমার হাতে । বিরক্তিসহকারে ভ্রূ কুচকে দরোজার দিকে এগিয়ে যাওয়া । জিজ্ঞাসা না করেই খুলে দেয়া দরোজা…  
এরপর আর কিছু জানিনা…  
এমন একটা চিঠির জন্যে আজন্ম প্রতীক্ষা করে যাবে আমার এই নিঃশ্বাস…

হ্যামিল্টন , কানাডা  
২০ আগষ্ট , ২০১৩ ইং ।

---

Comments: 14 — https://sonelablog.com/%e0%a6%a8%e0%a7%88%e0%a6%83%e0%a6%b6%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9d%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%83%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8/#comments
