# নৈঃশব্দকে বেসেছি-ভালো

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2020-04-23T11:10:36+00:00
- Updated: 2020-04-23T11:10:36+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a7%88%e0%a6%83%e0%a6%b6%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b8%e0%a7%87%e0%a6%9b%e0%a6%bf-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b/

---

 

বিঘৎ-ঈষৎ মেঘ থেকে ঝম-ঝমিয়ে  
বৃষ্টি নামে, অবেলার বেলায়,  
ক্রমান্বয়ে জড়ো করে রাখা, জড়ো হতে থাকা  
বুদ-বুদ গুলো হারিয়ে গেল হুট-হাট করে  
এই আচমকার বৃষ্টি-স্রোতে;

মৌন সম্ভাষণে বৃষ্টি ছুঁয়ে যাচ্ছে/দিচ্ছে নির্বিকার আমাকে;  
অবিরত-অবিরাম গুটিয়ে রাখা চিত্রকল্পের মতো,  
কাচের গ্লাস থেকে ছলকে ছলকে পড়া  
অপৌরুষের অন্যায় সৃষ্টিশীলতার মতো।

মুছে যাওয়া/খুলে যাওয়া ডানার শৃঙ্খলে,  
উপচে পড়া স্বাধীনতার দুঃখ-তাপ মুছে ফেলে  
নৈঃশব্দের নিঃসঙ্গতাকে বেসেছি-ভালো  
করোনাকালের করোনালাপে।

ছবি……নেটের

---

Comments: 28 — https://sonelablog.com/%e0%a6%a8%e0%a7%88%e0%a6%83%e0%a6%b6%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b8%e0%a7%87%e0%a6%9b%e0%a6%bf-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b/#comments
