# নেশা

- Author: [শামীনুল হক হীরা](https://sonelablog.com/author/hira/)
- Published: 2021-02-25T02:14:56+00:00
- Updated: 2021-02-25T02:14:56+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b6%e0%a6%be/

---

 

# নেশা

– [শামীনুল হক হীরা](https://www.bangla-kobita.com/samim100/)

যখনি মনে মনে ভাবি একাত্তরের কথা  
দেশদ্রোহীর বুকে গুলি চালাতে নেশা জাগে,  
যখনি মনে মনে ভাবি এই দেশের কথা  
বাঙ্গালি হতে পেরেছি ভেবে বড় ভাল লাগে।  
যখনি মনে মনে ভাবি স্বাধীনতার কথা  
সমুদ্রের ঢেউয়ে সোনার বাংলা চিত্র ফোটে,  
যখনি মনে মনে ভাবি মুক্তিযুদ্ধের কথা  
ভোরের পূর্ব আকাশের বুকে লাল সূর্য উঠে।  
যখনি মনে মনে ভাবি প্রিয় বঙ্গবন্ধুর কথা  
মহানায়ক হওয়ার নেশায় মন বিভোর হয়,  
যখনি মনে মনে ভাবি লাল সবুজের কথা  
এই হৃদয়ে বাজে জয় বাংলা বাংলার জয়।

======================  
🌷বার মিনিটের ভাবনায় কবিতাটি লেখা🌷  
🌹সকল দেশপ্রেমিকের উৎসর্গ করা হল🌹

---

Comments: 8 — https://sonelablog.com/%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b6%e0%a6%be/#comments
