# নেশা ভুলার নেশা

- Author: [নিরব সাগর](https://sonelablog.com/author/nirob-sagor/)
- Published: 2020-03-25T05:11:17+00:00
- Updated: 2020-03-25T06:45:27+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b6%e0%a6%be-%e0%a6%ad%e0%a7%81%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b6%e0%a6%be/

---

প্রিয়তমা আমার জীবনে তুমি একমাত্র  
আফিম, আর  
কোন কিছুতেই আমার নেশা ছিলনা।  
গ্লাস ভর্তি মদে না,  
ঠোটে ধরানো সিগারেটে না।

প্রিয়তমা আমার জীবনে তুমি একমাত্র  
আফিম,আর  
কিছুতেই আমার নেশা ছিল না।  
তাস পিটানোর আড্ডার না,  
খেলার মাঠের বাজির না।

প্রিয়তমা আমার জীবনে তুমি একমাত্র  
আফিম,আর  
কিছুতেই আমার নেশা ছিল না।  
গিটারের তারের নেশা না,  
বাঁশির সুরের নেশা না।

প্রিয়তমা আমার জীবনে তুমি একমাত্র  
আফিম, আর  
কোন নেশাই আমার ছিল না।  
পার্কে বসার নেশা না,  
কোথাও ঘোরার নেশা না।

প্রিয়তমা আমার জীবনে তুমি একমাত্র  
আফিম, আর  
কোন কিছুতেই নেশা ছিল না ।  
নষ্ট হবার নেশা না,  
কষ্ট ভুলার নেশা না।

প্রিয়তমা আমার জীবনে তুমি একমাত্র  
আফিম ।  
তোমার চোখের দিকে তাকালেই  
মিটতো আমার নেশা,  
তাই তো শুধুই তোমার সাথে মিশা।                                       তুমি নেই তাই অন্য সবি হয়েছে                              আমার নেশা,                                                    ভুলতে তোমায় নেশায় আজ  
হলো আমার পেশা।  
02-09-17

---

Comments: 21 — https://sonelablog.com/%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b6%e0%a6%be-%e0%a6%ad%e0%a7%81%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b6%e0%a6%be/#comments
