# নেপথ্য গল্প

- Author: [খাদিজাতুল কুবরা](https://sonelablog.com/author/khadizatul-kubra/)
- Published: 2020-08-24T09:29:43+00:00
- Updated: 2020-08-24T10:49:32+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a7%87%e0%a6%aa%e0%a6%a5%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%97%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa/

---

 

দৈব ক্রমে পঁচা শামুকে পা কেটেছে,  
পঁচন ও ধরেছিলো।  
না পঁচা অঙ্গ রাখা গেলোনা, ফেলতে হয়েছে।  
ভাঙা পা খাদে পড়েছে!  
বারবার, বহুবার, অজস্র বার!  
না মুখ থুবড়ে পড়ে থাকিনি উঠে দাঁড়িয়েছি প্রতিবার।  
শুধু একটি ভুল হয়েছে আবার,  
অসংযত ভাবাবেগে ভালোবাসার খাদে পড়েছি,  
ভেবেছিলাম পেতে চলেছি একটি শক্ত কাঁধ,  
অনুভূতির গিরিখাতে ডুবে সবটুকু নিখাঁদ  
ভালোবাসা উজাড় করে দিতে ভাবিনি দু’বার।  
না,কারুর দোষ নয়,দোষ অসাবধানী আমার।  
তাই ভুলের খেসারত দিতে কার্পণ্য করিনি,  
কষ্ট পেয়েছি, হাউমাউ করে কেঁদেছি  
ভনিতা করে দুঃখ লুকাইনি,  
এ ভার আর নিজের মধ্যে রাখিনি,  
চোখের জলে প্রেমের সলিল সমাধি স্তম্ভ ভাসিয়েছি।  
জল শুকিয়ে সেখানে এখন চর জেগেছে,  
আমি শুধু ফসল  বুনে চলেছি,  
আর আমার পুনরায় উঠে দাঁড়ানোর গল্প লিখছি।  
আশা একটাই আর কেউ যেন আমার মতো  
অসতর্ক না হয়।  
নিজেকে ভালোবাসতে হয়, অন্য কাঁধের ভরসা নয়।  
দিনশেষে কেউ কারও নয়।

০৯/০৮/২০২০ইং

---

Comments: 28 — https://sonelablog.com/%e0%a6%a8%e0%a7%87%e0%a6%aa%e0%a6%a5%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%97%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa/#comments
