# নেত্রী মুক্ত, জাতীয় ঐক্য !

Author: সুপায়ন বড়ুয়া
Published: 2020-03-26
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a7%87%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%80%e0%a7%9f-%e0%a6%90%e0%a6%95%e0%a7%8d%e0%a6%af/

নেত্রী মোদের মুক্ত হলো  
সাবাশ তুমি সরকার।  
আপোষ হীনের তকমা খানি  
বিলীন হলো আরেকবার।

নানান জনের নানান কথা  
লাজ লজ্জার মাথা কাটা  
কেউ বা বলে শুভ বুদ্ধি  
আপোষ নামার চুক্তি

হরেক রকম বুদ্ধিজীবির  
নানান রকম যুক্তি  
কেউ বা বলে আর কিছু না  
ভাইয়ের অসীম শক্তি।

কেউ বা বলে, মুক্তি দিল সরকার  
মৃত্যু ভয়ে করোনার  
কেউ বা বলে, ২ কোটি টাকা আত্নসাতে  
কত সাজা দরকার ?

কেউ বা বলে বিচারহীনের  
রায়টা প্রতিহিংসার  
দশ বছরের আইনী লড়াই  
প্রমাণ হীন ব্যর্থতার।

হোক না টাকা এতিমের  
টাকার ছিল অনেক গুণ  
ব্যাংকেই তো টাকা ছিল  
বেড়ে হলো কয়েকগুন।

আইন টা নাকি অন্ধ হয়  
যুক্তি তর্ক প্রমাণের  
আইনি লড়াই প্রমাণ হল  
টাকা হল এতিমের।

নেত্রী মোদের মুক্ত হলো  
জাতীয় ঐক্য দরকার  
এই লড়াইয়ে জিতবো মোরা  
হার হবে করোনার।
