# নেকড়ে মন

- Author: [আলমগীর সরকার লিটন](https://sonelablog.com/author/al571981amgir/)
- Published: 2021-08-12T04:57:45+00:00
- Updated: 2021-08-14T03:42:38+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a7%87%e0%a6%95%e0%a7%9c%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%a8/

---

অভিন্ন ভালবাসা গুলো নেকড়ের মতো  
চলমান- কখনো হিংস্র- কখনো নীরবতা  
আাকাশময় যেনো ঝাঁঝল পূর্ণিমার চাঁদ!  
তবুও ভালবাসার সময় এখন অগুণতিক  
অথচ কাঠ পোড়া মন বুঝলোই না;

বনও নেকড়ের মতো আচরণ করল  
শোকাহত সময়ের উঠনেও ঘৃণা  
এ এক অন্যজীবন তিক্তময় বিণা!  
ফলে এক রক্ত নদ, রক্ত বালুচর সৃষ্টি হলো  
অতঃপর নেকড়ে মন আজও রয়েই গেলো।  
২৮ শ্রাবণ ১৪২৮, ১২ আগস্ট ২১

---

Comments: 13 — https://sonelablog.com/%e0%a6%a8%e0%a7%87%e0%a6%95%e0%a7%9c%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%a8/#comments
