# ‘নেই’ নয় ‘আছি’

Author: অরণ্য
Published: 2016-03-19
Category: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a7%87%e0%a6%87-%e0%a6%a8%e0%a7%9f-%e0%a6%86%e0%a6%9b%e0%a6%bf/

নেই নেই বলে কিছু নেই  
আমি আছি, আছি, আছি।  
ফিরতে যে আমায় হবেই রে পাগলি  
কারণ খেলব কানামাছি।

হাসি পায় তোর?  
হাস না অনেক, যতটা হাসতে পারিস!  
হাসতে হাসতে খিল লেগে গেলে  
তখনই না হয় থামিস!
