# নুয়ে পড়া দিগন্তের পথে

- Author: [রিতু জাহান](https://sonelablog.com/author/mounata/)
- Published: 2017-09-30T03:50:23+00:00
- Updated: 2017-09-30T15:40:23+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a7%81%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%9c%e0%a6%be-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%97%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%a5%e0%a7%87/

---

![](http://sonelablog.com/wp-content/uploads/2017/09/22184782_1990473404544490_1618362338_n1.jpg)  
হেঁটে যাব কোনো একদিন অবারিত মাঠের প্রান্তে  
নুইয়ে পড়া আকাশের নীলটুকু ছুঁতে  
বসে রব আদিগন্ত নদীর বুকে।  
তোমার কোমর জড়িয়ে শক্ত করে বেঁধে দিব আঁচলের বেড়।  
গোধূলীক্ষণে মিলিত হাসির উচ্ছাসে মধুর হয়ে উঠবে দিন ও সন্ধ্যার সে মিলনক্ষণ।  
তোমার চোখের পানে চোখ রেখে চেয়ে রব অপলোক  
দেখে নিও এ চোখে তখন সদ্য ক্ষান্ত বর্ষনের শীর্ণ জলরেখার চিহ্ন।  
কোনো এক রৌদ্রদগ্ধ দিনে  
তোমার বুকে ছেড়ে এসেছি অদম্য এসব উত্তেজনার স্পন্দন।  
যে আবেগের শ্যামলিমা আছে কিন্তু উন্মুক্ত বিস্তার নেই  
তার কতোটুকু উপলব্দি করেছো জানতে ইচ্ছে হয়েছে অনেকবার।  
তোমাকে ঘিরে থাকে চারদিকের নির্মম কঠোরতার কোলাহলে  
দুর্জ্ঞেয় সেই কঠোর কোলাহল, দুর্লঙ্ঘ সেই সব বিধিনিষেধ।  
কেমন করে কিসের জোরেই বা পার হই সেই সব বিধিনিষেধ!  
না পাওয়ার করুন চোখে তাকিয়ে অস্ফুট চিৎকারে সরে আসি।  
এ পৃথিবীর পৈশাচিক হাসিতে ক্ষণিক সব আবেগ নিরুত্তাপ হয়।  
আপত দৃষ্টিতে যে অপরাধে অপরাধি হলে ধিক্কারের ঝড় ওঠে  
অথচ অন্তরের দিকে তাকিয়ে কি করে বলি, আমি অপরাধি!

---

Comments: 9 — https://sonelablog.com/%e0%a6%a8%e0%a7%81%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%9c%e0%a6%be-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%97%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%a5%e0%a7%87/#comments
