# নীল পাহাড়ের মেঘ

Author: ছাইরাছ হেলাল
Published: 2015-08-14
Category: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a7%80%e0%a6%b2-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b9%e0%a6%be%e0%a7%9c%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%98/

পাহাড় ভাবে  
আর একটু হলেই আকাশ ছোঁবে,  
আকাশ ভাবে  
ঐ তো পাহাড়, দৃষ্টি সীমায়।  
সবুজ ভাবে  
বৃষ্টি এলো বলে, ঐ তো মেঘ;  
হাত বাড়ালেই  
আসবে নেমে অঝোর ধারায়।  
মেঘ আসে না  
পাহাড় হাসে না,  
নিশ্চল নিশ্চুপ পাহাড়ের  
আকাশ ছোঁয়া হয় না।  
সাগর ভাবে  
ঐ তো বালিয়াড়ি  
পা ছুঁয়ে দিলাম বলে,  
পা আসে না।  
পাহাড় কে কষ্ট দিয়ে পুষ্ট হওয়া  
এ যেন নির্জনতায় মেঘেদের  
মস্ত এক লণ্ডভণ্ড খেলা  
বন হরিণীর বেশে।
