# নীল নবদিগন্ত জুড়ে

Author: সঞ্জয় মালাকার
Published: 2022-10-01
Category: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a7%80%e0%a6%b2-%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%97%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%9c%e0%a7%81%e0%a7%9c%e0%a7%87/

*নীল নবদিগন্ত জুড়ে –* 

*কালো মেঘ হয়ে নেচে উঠে শব্দ* 

*ইচ্ছে অভিলাষী যন্ত্রণার ক্ষত,*

*সাদা কাগজে রঙিন মঞ্চ*

*নীল নবদিগন্ত জুড়ে হিংসা অনৈতিক হুংকার* 

*কালো এক বিন্দু কলঙ্কের ভাগীদার,* 

*পরাজিত শব্দে মিথ্যে হুংকার!* 

*বিবস্ত্র বাস্তবতায় এক পৃথিবী জুড়েই চলছে অগোছালো স্বপ্নে,* 

*মুহূর্ত প্রেমিকের নৈমিত্তিক মরণের সুর,* 

*আঁধারে বন্দী যুবতি, প্রেম শূন্যতায়, দৃষ্টি আকুলতা* 

*সঙ্গী হীন একক প্রহরে সাদা কাগজে লিখা মৃত কবিতা!* 

*শব্দ সে বড়োই করুণ –* 

*অকারণে ভাঙ্গে সংসার, ভাঙ্গে মান অভিমান,* 

*দিয়ে নতুন কোন সংঘাতের আহ্বান!*
