# নীল ক্ষত

- Author: [সঞ্জয় মালাকার](https://sonelablog.com/author/sanjay-malakar/)
- Published: 2022-10-01T19:21:33+00:00
- Updated: 2022-10-09T18:54:31+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a7%80%e0%a6%b2-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%a4/

---

 

*শিশির জলে সিক্ত মন শরত আকাশে আলোর রশ্মি, *

* *

*নীল ক্ষত,, *

* *

*ক্ষত বিক্ষত প্রশ্নের মুখ মুখি নিত্য নতুন শব্দে*

*অঘাত সৃষ্টি সবুজ রঙে –*

*রং উল্লাসে কালো মেঘ হয়ে নেচে উঠো মৃত্যুর স্বাদে, *

*প্রিয় বলে সে স্বাদ পাওয়া কঠিন মৃত্যুর সঙ্গে। *

* *

*শরত সভ্যতায় – তুমিও যাবে চলে *

*শুকনো রোদে পুড়ে, *

*সাদা কাগজে রঙিন স্মৃতি ঘরে দাঁড়িয়ে থাকবে*

*কলঙ্কের কালি মেখে গায়ে- *

*প্রাণ হীন  কবিতার রঙিন মঞ্চে। *

* *

*তুমি আসলেই তো অকালে-ঋতুর পরিবর্তন নিয়ে *

*যুবতীর অদম্য উচ্ছাস, *

*শিশির জলে বিছানা পেতে সবুজ রঙে, *

*প্রেম হীন শূন্যতা দুটি আঁখি তুলে। *

* *

*তুমি সদ্য সাদা শরত আকাশে একটুকরো মেঘ *

*জমে থাকা বেদনার নীল ক্ষত, *

*ইচ্ছে আর আনন্দের মূহুর্তে কিঞ্চিৎ প্রেম,*

*তুমি ফিরে এসো, তুমি ফিরে এসো আরও একবার *

*সৃষ্টি সভ্যতা সংস্কৃতির প্রভাবে। *

*ছবি সোনেলা ব্লগ থেকে*//

---

Comments: 8 — https://sonelablog.com/%e0%a6%a8%e0%a7%80%e0%a6%b2-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%a4/#comments
