# নীলের দংশনে

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2019-07-30T01:48:34+00:00
- Updated: 2019-07-31T13:47:39+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a7%80%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%82%e0%a6%b6%e0%a6%a8%e0%a7%87/

---

 

সেই কত কাল!  
[নিঃশব্দচারিতায়](https://www.facebook.com/ali.m.noton/videos/10161952945595384/) মুখিয়ে আছি,  
ক্রম-নিঃশব্দতা থেকে চুড়ান্ত স্তব্ধতার কাছাকাছি অব্ধি,  
অন্ধকারের প্রবাল-প্রবল-ছোবল থেকে যে টুকু বিষ উঠে আসে  
সে নীল-দংশনে ঝাঁপ দিতে দিতে চিৎকারটুকু-ও  
আঁচল বিছিয়ে সলজ্জ-চুম্বনে উজ্জ্বল হয়ে ওঠে না।

ঘূর্ণায়মান নীল-রক্ত-চাদরে ডুবে যেতে যেতে  
আকন্ঠ অঙ্গ-তৃষ্ণা বরণ করে নিতে চায় দুস্থ-হৃদপিণ্ড,  
চাঁদ-নগ্নতায় সুতীব্র জলজ দাহে নিষঙ্গ-নিঃশব্দ-স্তব্ধতা ছুটে আসে  
ঠোঁটের দারুন কারুকাজের অন্তরালে।

স্তব্ধতার এই তীর্থ-তীরে কবির কামনা নিয়ে  
অজীর্ণ সময়-পাতায় চোখ-বেঁধে শুনে নেব বন্য-বালিকার-বাগ্মিতা।

---

Comments: 26 — https://sonelablog.com/%e0%a6%a8%e0%a7%80%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%82%e0%a6%b6%e0%a6%a8%e0%a7%87/#comments
