# নীলের আবাহনে

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2020-05-15T04:54:41+00:00
- Updated: 2020-05-15T04:54:41+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a7%80%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b9%e0%a6%a8%e0%a7%87/

---

 

কারুকাজ সমেত সু-প্রাচীন ধ্যানিমত  
একটি বিশাল বৃক্ষ দেখে, দাঁড়িয়ে গেলাম,  
রৌদ্র-লগ্নতা এড়াতে;  
কিছুটা বিশ্রাম নেয়া যেতেই পারে,  
অরণ্য-ভাবনার ছিটেফোঁটা মিলে যাবে  
সে আমি নিশ্চিত;

এখানে এখন-ও হাওয়ারা দোল খাচ্ছে/দিচ্ছে,  
পাতারা শাখা-প্রশাখায় ভর করে  
কৌমার্য সমেত হা করে আছে,আকাশ পানে!  
উড়াল বাতাসের উজানে দাঁড়িয়ে  
এই গভীর সবুজের বৃক্ষটি, ফুল-ফল বীজের  
সমারোহে নিসর্গের এই নীল আবাহনে।

সংলগ্ন শরীরে সিক্ত হতে হতে ভাবি  
ব্রহ্মাস্ত্রের এই ভেষজ মহিমা টিকে থাকবে তো!

ছবি, নেটের।

---

Comments: 18 — https://sonelablog.com/%e0%a6%a8%e0%a7%80%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b9%e0%a6%a8%e0%a7%87/#comments
