# নীলের অপরাজিতারা

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2020-11-08T05:46:22+00:00
- Updated: 2020-11-08T08:41:55+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a7%80%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be/

---

 

এ আর এমন কিছুই-না, হাওয়ায় হাওয়ায় দুলতে থাকা  
এক টুকরো স্মৃতি, একটুখানি টুকে-ফুকে রাখা,  
জানলার গ্রিলে লতানো সবুজের মাঝে ভেজা-শিশিরে  
ঝাঁক বাধা অপরাজিতারা, মায়ার ডানা মেলে তাকিয়ে আছে  
না-উড়ে যাওয়ার পণ করে।

ভর-করা অফুরন্ত আলস্য উধাও নিমিষে;

কত-কত কত-শত ফুল দেখা হলো কাছে থেকে  
দূর-কাছে থেকে, দূরে থেকে,  
সু-ঘ্রাণ অ-ঘ্রাণ সৌন্দর্যে, মায়া ও বিভ্রমে,  
ফুলেদের ভিড়ে, অ-ভিড়ে, প্রকাশ্য-চুপিসারে,  
শুধু নীলের অপরাজিতারাই ফুটে থাকে হেসে হেসে,  
গর্বিত নয়নে নয়ন-মেলে, নয়ন-জুড়ে; সহাস্য-রোদ-মেলে।

প্রিয় ভেবে কত-কত ফুলেদের যত্ন আত্তি করেটরে  
ভাবি, সুন্দরের সুগন্ধি এবার নির্ঘাত ছড়াবে/জড়াবে  
ছোট্ট এ বাগানে, সগৌরবে দাঁড়াবে উঁচু মাথা করে  
প্রকাশ্য- নীরবে;

গোধুলির সোনা আলোতে দেখি! একি!!  
হায় হায়, নষ্ট -ঘ্রাণের মনোরম এক দঙ্গল ধুতরার জড়াজড়ি!!

ছবি নেট থেকে।

---

Comments: 26 — https://sonelablog.com/%e0%a6%a8%e0%a7%80%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be/#comments
