# নীলিমা

- Author: [নীলকন্ঠ জয়](https://sonelablog.com/author/nilkanthojoy/)
- Published: 2013-09-26T04:53:44+00:00
- Updated: 2013-09-26T17:06:35+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/), [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/), [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- Tags: একান্ত অনুভূতি, কবিতা, নীলকন্ঠ জয়ের ডায়েরী
- URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a7%80%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%be/

---

নীলিমা, তোমায় আর লিখব না,  
এ চিঠিই যেন শেষ চিঠি হয়।  
এ চিঠি ভাসিয়ে দিব জলে;  
শুন্যে অথবা দুরন্ত খোলা হাওয়ায়।

নীলিমা, তোমায় আর ডাকবনা,  
এ ডাক যদি নাইবা শুনতে চাও।  
আমার কথাকলি ধ্বনিত হবে-  
তোমার কানে কানে, যে দিগন্তেই হারাও।

নীলিমা, তোমায় আর ভাবব না,  
এ ভাবনায় দুঃখ পেতে হয়।  
আমার ভাবনা মুছে ফেলব-  
তোমার দোয়ারে কিংবা দুঃস্মৃতির আঙিনায়।

নিলিমা, তোমায় ভালো আর বাসব না,  
এ ভালোবাসায় স্বার্থপরতারই ঠাই।  
আমার ভালোবাসার কফিনে-  
তোমার স্মৃতিকে দিলাম ফেলে,জানালাম বিদায়।

~নীলকন্ঠ জয়।  
২৬/০৯/১৩ ইং, সকাল ১০টা ৫০ মিনিট।

---

Comments: 14 — https://sonelablog.com/%e0%a6%a8%e0%a7%80%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%be/#comments
