# নীলিমা কথা রাখেনি

Author: নীলকন্ঠ জয়
Published: 2013-12-05
Category: কবিতা
Tags: নীলকন্ঠ জয়ের ডায়েরী, নীলিমা, ভালোবাসার কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a7%80%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%95%e0%a6%a5%e0%a6%be-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%96%e0%a7%87%e0%a6%a8%e0%a6%bf/

নীলিমা কথা দিয়েছিলো  
সুখের একটা সংসার হবে আমাদের,  
স্বপ্ন দেখেছিলাম, আশায় বুক বেঁধে।  
হাতে হাত রেখে,মহাদেবকে সাক্ষী রেখে  
কল্পনায় সিঁদুর পরিয়েছিলাম,কতশত বার ওর ললাটে।।  
নীলিমা কথা দিয়েছিলো  
আমাকে নিয়েই গড়বে সুখের ভুবন,  
আপনার চেয়ে আমিই ছিলাম আপন।।  
নীলিমা কথা রাখেনি,  
দূরে চলে গিয়ে, ফিরে আর আসেনি।।

[![](http://sonelablog.com/wp-content/uploads/2013/12/lifesad-ae5b2f0138b425ab491d289108a8c2d0_h.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2013/12/lifesad-ae5b2f0138b425ab491d289108a8c2d0_h.jpg)
