# নীলাম্বরী তোমায় মনে পড়ে।

- Author: [মনিরুজ্জামান অনিক](https://sonelablog.com/author/mzaman/)
- Published: 2022-01-05T09:04:50+00:00
- Updated: 2022-01-05T09:04:50+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a7%80%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%ae%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%9c%e0%a7%87%e0%a5%a4/

---

নীলাম্বরী,

তোমায় দেখেছি সেদিন

রেস্তোরাঁয় বসে অপেক্ষমান দুটি চোখ।

কার জন্য এতো গভীর প্রণয়ের অসুখ?

জানালার কাঁচ গলে বৃষ্টি ছুঁয়ে যায়..

খানিকদূরে কৃষ্ণচূড়া গাছ ফুলে ফুলে লাল।

তোমার ভ্রূক্ষেপ নেই সেদিকে,

যেনো দখিনা বাতাসের মতো উদাস তোমার মন।

একাকী দুল খাওয়া দোলনার মতো শূণ্য আয়োজন।

 

নীলাম্বরী,

এভাবে বসে থাকবে কি! সময়ের কাঁটা ভেঙে।

চলো বাইরে যাই – হুড তোলা রিক্সায়।

টিএসসির চত্তরে কিংবা নীলক্ষেতের ফুটপাতে,

যেখানে বইয়েরা গাছ হয়ে যায়।

গাছেরা মানুষ হয়ে শিকড়ে শিকড়ে ব্যস্ত প্রেম চর্চায়।

 

নীলাম্বরী,

চলো আজ বৃষ্টি মাখি গায়।

ভিজুক তোমার চুল – একফোঁটা বৃষ্টি জমুক নাকের ডগায়। তোমার হাত ধরে আজ বলতে চাই – তোমার কাছাকাছি এলে আমি হয়ে যাই আদুরে অন্যায়।

 

নীলাম্বরী,

তুমি হয়ে যাও আকাশের অথৈই নীল।

আমি না হয় তোমার বুকেই উড়ি,উদ্বাস্তু গাঙচিল।

যার নেই কোন বাড়ি ফেরার তাড়া, যার আপন বলতে তুমিই আছো, নীলাম্বরী আসমানের তারা।

---

Comments: 8 — https://sonelablog.com/%e0%a6%a8%e0%a7%80%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%ae%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%9c%e0%a7%87%e0%a5%a4/#comments
