# নীলনয়না

Author: শামীনুল হক হীরা
Published: 2023-01-02
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a7%80%e0%a6%b2%e0%a6%a8%e0%a7%9f%e0%a6%a8%e0%a6%be/

যেদিন তুমি দেখলে প্রিয়া ঐ দুটি চোখ দিয়ে,  
মনটা সুখে ভরে উঠলো সেই দৃষ্টি নিয়ে।  
ভালো লাগলো যখনই দেখলাম টানা চোখের হাসি,  
মনে মনে বলে ফেললাম তোমায় ভালোবাসি।  
মিষ্টি চোখের দুষ্টু হাসি  অবাক হবার মত,  
মুগ্ধ হয়েছি ঐ দুটি চোখ দেখেছি আমি যত।  
মায়াবী চোখের বাঁকা চাহনি কত যাদু জানে,  
সামনে পেলেই দৃষ্টি ফেলেছি তোমার চোখের পানে।  
হৃদয় নয়নের রাণী তুমি দৃষ্টি সবার সেরা,  
মনটা আছে আজও তোমার দৃষ্টি দিয়ে ঘেরা।  
উদাস চোখে আমার দিকে যখন চেয়েছিলে,  
ভালোবাসা খুঁজে পেলাম তোমার চোখের নীলে।  
প্রেমের ছোঁয়া নাকি তোমার চোখের মাঝে আছে,  
সকল দৃষ্টি হার মানিবে তোমার চোখের কাছে।  
যত দূরে থাকো তুমি সুখেই তুমি থেকো,  
ভালোবাসার মানুষ ভেবেই চোখেতে চোখ রেখো।  
তোমার শুভদৃষ্টি নিয়েই বেঁচে রইলাম আমি,  
আশায় রইলাম বাসবে ভালো নীলনয়না তুমি।
