# নীরা—–/অরুণিমা মন্ডল দাস

Author: অরুণিমা মন্ডল দাস
Published: 2019-05-29
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a7%80%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%85%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a3%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%b2-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b8/

নীরা—–/অরুণিমা মন্ডল দাস

নীরার সকাল হয় গালিগালাজ তে

দুপুর হয় ডালভাতে  
বিকেল হয় চানাচুরে  
সন্ধ্যা হয় মামাতো দাদা জ্যামাই  
দের ইয়ার্কি ফ্যাজলামোতে  
নীরা স্কুলে যাওয়া ছেড়েছে মাধ্যমিকের পর  
ছেলেরা দেখতে আসে  
কালো বলে  
টাকা দিয়ে চলে যায়  
দুল বালা বাউটি গলার হার  
বিয়েতে লাগবে  
যতই হোক দুশো জন  
খাওয়াতে হবে  
বিয়ে দিতে হবে  
বিয়ে?  
না খেতে পেলেও বিয়ে?  
যৌনসুখ?  
বংশ?  
কি সৃস্টি তুমি তৈরী করলে ভগবান!
