# নীরবতা

Author: আলমগীর সরকার লিটন
Published: 2021-09-04
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a7%80%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%a4%e0%a6%be/

নীরব থাকতে পৃথিবী ভালবাসে!  
আলোকময় জ্বালানি রাতের আকাশ  
ঘাম ঝরান দিনের উত্তাপ অথচ  
কোথায় জানি ইটভাটার অনল জ্বলছে  
খোঁজে পাওয়া যায় না-  
এ নীরব জেনো মৃত্যুর মজলিসের স্বাদ  
সারি বদ্ধ কলা গাছের দুইসারি বাঁধ!  
তারচেয়েও ঘুম জানি মাটির নীরবতা আশ;  
সমস্ত ভালবাসা একমুঠো জল-  
অতঃপর ভালবাসা মানেই সবুজ রাঙা নীরবতা।  
20 ভাদ্র ১৪২৮, ০4 সেপ্টেম্বর ২১
