# নীরবতার জানালা

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2020-03-13T16:09:43+00:00
- Updated: 2020-03-15T03:40:55+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a7%80%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be/

---

 

নীরবতা নেমে এলে আমার দু’চোখে  
স্থবির হয়ে যায় সব কিছু, অন্ধকারে দাঁড়িয়ে থেকে  
শুধুই হীন/ক্ষীণ/ক্ষুণ্ন/খিন্ন দৃষ্টি ছায়াপথে লুকোয়,

জড়ো করি অযুত-নিযুত-লক্ষ নিস্তব্ধ নিবির নীরবতা,  
গুঞ্জন বাতাসে মেলে/ফেলে রাখা অজস্র সৌরভ,  
হয়ত ডানা মেলে ভেসে বেড়াবে মেঘের গোলাপে  
সবুজ ঘাসের বনে ঝরেছিল যা নাকছাবির বেশে;

রৌদ্র-খরতাপ উপেক্ষা করে দেয়ালে আঁকি স্তব্ধতার সমাধি।  
শূন্য নীরবতার নিঃস্ব-জানালায় শুঁড়িখানার  
রিম রিমে উচ্চকিত-ধ্বনি, শুধুই হাসে বিদ্ধ-ক্রুশে;

ছবি…নেট থেকে

---

Comments: 34 — https://sonelablog.com/%e0%a6%a8%e0%a7%80%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be/#comments
