# নিয়তির বিদ্রুপ

- Author: [কামরুল ইসলাম](https://sonelablog.com/author/kamrul-islam75/)
- Published: 2022-03-17T10:10:59+00:00
- Updated: 2022-03-17T10:10:59+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%81%e0%a6%aa/

---

 

মেঘ জমেছে আকাশ কোণে

নদির বুকে বাণ

শহর জুড়ে বৈরী হাওয়া

বাতাসে বিরহের গান ।

সবুজ শাখে  দোয়েলের ছায়া

শীতল পাটির মায়া

শীষ দিয়ে যায় কাকাতুয়া

আঁধার রাতের ধোয়া ।

ফুল বনে আজ গুনগুনাগুন

ধুতরা কাটায় বিষ

কারো বুকে স্বপ্ন জাগে

কারো ঝরে অহর্নিশ ।

বুক জুড়ে আজ খরার প্রভাব

চাতক খোঁজে জল

মেঘ শাবকের লুকোচুরিতে

জীবন অবিচল ।

সুবাস গুলো ছড়িয়ে থাকুক

পাপড়ি ঝরা ক্ষণে

অঝর ধারায় বৃষ্টি নামুক

বিষণ্ণতার মনে ।

উল্টে যাক, পাল্টে যাক

প্রকৃতি ও তার রুপ

দমকা হাওয়ার দোষ খোঁজতে নেই

নিয়তির এই বিদ্রুপ ।

 

রচনা কাল ঃ ১৭/০৩/২০২২

ঢাকা

---

Comments: 4 — https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%81%e0%a6%aa/#comments
