# নিয়তির খেলা

- Author: [আশরাফুল হক মহিন](https://sonelablog.com/author/mohin/)
- Published: 2021-03-12T06:01:04+00:00
- Updated: 2021-03-12T06:08:33+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%96%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be/

---

ভুলিনি আমি তোমার সেই দিন,  
আজও মনে বেঁধে রেখেছো তুমি।  
হয়তো যেদিন মনে পড়বে আমার সেই স্মৃতি, সময়ের বেদনা নিয়তির খেলায়  
কাঁদবে শুধু তুমি ।

আজ সেই নিয়তির খেলায় পরাজিত আমি। তবুও তুমি আমার কাছে অতীত কাহিনী ।

হয়তো কাছে পাবো যেদিন, তখন তো চিনবে না এই অতীত।

জানিনা কোন নিয়তির খেলায় আজ তুমি দূরে, তবুও তুমি ছিলে এই হৃদয়  গহীনে।

তুমি থাকবে সারাক্ষণ বলেছিলে,

ভালোবাসার এই টানে চলে যেতে হবে এক দিন আমায় ছেড়ে ।

ভেবো না ভুলে গেছি, তোমার সেই কথা!

এখনও বুকে লাগে অনেক ব্যথা।

নিয়তি তুমি আসবে জানি,

হয়তো থাকবো না আমি সেদিন

থাকবে শুধু আমার ব্যথা ভরা সব স্মৃতি।

---

Comments: 12 — https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%96%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be/#comments
