# নিষ্পাপ আশাগুলো

Author: শামীনুল হক হীরা
Published: 2021-02-28
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%be%e0%a6%aa-%e0%a6%86%e0%a6%b6%e0%a6%be%e0%a6%97%e0%a7%81%e0%a6%b2%e0%a7%8b/

# নিষ্পাপ আশাগুলো

– [শামীনুল হক হীরা](https://www.bangla-kobita.com/samim100/)

মাটির নিচে আজ যাদের বসত ভিটা হলো!  
তাঁদেরও হয়তো অনেক আশা ছিলো..  
তাঁরা ভাল মন্দ যেমনই ছিলো…  
তাঁদের আশাগুলো হয়তো নিষ্পাপ ছিলো..  
বুক ভরা আশা রেখেই তাঁরা আজ কবরে…..

কোথায় আছে তাদের নিষ্পাপ আশাগুলো?  
অনেক যত্নে যা বুকের মাঝে সাজিয়েছিলো.  
বহু মানুষ হাজারো আশা রেখে চলে গেলো.

আমিওতো একদিন চলে যাব মাটির নিচে!  
অনেকে কাঁদবে সাথে নিষ্পাপ আশাগুলোও।  
তবে কি আমার নামাটাও তাদের সাথে—-  
অনেক স্বপ্ন আমারও,সাজাবো আশাগুলো..
