# নিষেধের বাঁধা ভেঙ্গে

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2019-07-15T12:34:15+00:00
- Updated: 2019-07-16T01:36:35+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%87%e0%a6%a7%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%81%e0%a6%a7%e0%a6%be-%e0%a6%ad%e0%a7%87%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87/

---

 

নিষেধের বেড়াজালে আকণ্ঠ ডুবিয়ে  
হাঁসফাঁসের এ ক্ষয়িষ্ণু জীবন,  
জানলার খড়খড়িটুকুও হুকুমের দাস  
অন্ধকার-বন্ধ কুঠুরিতে আলো-আধারের  
হিসেব-হীনতায় টেনে টেনে এই একটু নিঃশ্বাস;

ফেঁসে যাওয়া এই স্তব্ধতায় বুকের মাঝে  
ছলছলানি অবিরাম দোল খায়/দোল দেয়।  
বাঁধা ছকে বাঁক খেতে খেতে কখন যে কে ফাঁসিয়ে দিয়েছে  
বৃষ্টি-জলে-ভাসা চোখে চোখ লুকিয়ে কে জানে!

অকস্মাৎ খুলে যায় বন্ধ খাঁচা,  
অচেনা এক ঢেউয়ে, নিষেধের বেড়া ভেঙ্গে/ঠেলে,  
সূর্য-স্নানে গা-এলিয়ে আবার কবিতার অবগাহন  
সময়ের ভেদ ভেঙ্গে,  
মাস্তুলে আজ নীলের পাল, শণ-কেশের।

---

Comments: 18 — https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%87%e0%a6%a7%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%81%e0%a6%a7%e0%a6%be-%e0%a6%ad%e0%a7%87%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87/#comments
