# নিষিদ্ধ চিঠি

- Author: [নাজমুল হুদা](https://sonelablog.com/author/nazmul-hoda/)
- Published: 2020-02-29T08:48:24+00:00
- Updated: 2020-02-29T12:56:30+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b7%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a0%e0%a6%bf/

---

আমার প্রিয়তমা সম্প্রীতি সেন  
চিঠিতে প্রেমের উদ্ভট গল্প বলে-  
আমার শোয়ার ঘরে কুত্তাটা ক্ষ্যাপছে  
আরেকটা ধবধবে কুত্তার ভুলভাল উচ্চারণ  
তাজা রক্তে রঞ্জিত- তারপর মানুষের বিছানা।

অতঃপর, একটি উচ্চারণ  
রাষ্ট্রীয় কায়দাকানুনে দ্বৈত কুত্তায় সঙ্গম করে।

আমার প্রিয়তমা সম্প্রীতি সেন  
প্রেমের শেষ আক্ষেপে লিখে-  
এখন সঙ্গমতান্ত্রিক সাম্প্রদায়িক উত্তেজনা  
কুশলে- শতবর্ষী রক্তে দুষিত ভাইরাস ঢুকবে?

ইতি—–  
তোমাকে জাতের দেয়াল টপকেও চুমু খাই।

নেত্রকোণা, ময়মনসিংহ।

---

Comments: 20 — https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b7%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a0%e0%a6%bf/#comments
