# নিষিদ্ধ কাব্য -১

- Author: [অনন্য অর্ণব](https://sonelablog.com/author/ananno-arnob/)
- Published: 2019-11-25T13:16:46+00:00
- Updated: 2019-11-25T13:16:46+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b7%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%95%e0%a6%be%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af-%e0%a7%a7/

---

এই শহরে এখনো রাত্রি নামে সন্ধ্যা তারার মেলায়,  
জোনাকির ঠোঁটে লিপস্টিকের লালচে রেখা-  
নিভু নিভু আবছা আলোর নিয়ন বাতির ল্যাম্পপোস্টের আড়ালে –  
জোনাকিরা ভীড় করে রাত্রি গভীর হলে- নীল জোছনায় ।।

সেদিন বনানীর ফ্ল্যাট থেকে যখন বেরিয়েছিস তুই –  
তোর দু-চোখে নিষিদ্ধ পরাগায়নের ছায়া দেখেছিলাম,  
অন্তঃদৃষ্টিতে দেখেছিলাম একটি দুর্ভেদ্য গোলাকার প্রকোষ্ঠ-  
যেখানে চল্লিশ লক্ষ প্রাণের যুদ্ধটা তখনো চলমান।।

আজ এই নির্জন নিশুতি রাতের আবছা আলোয় –  
যখন জোনাকিরা লেপ্টে যায় অন্ধকারের বুকে,  
সেই জোনাকিদের দলে আমিও খুঁজে ফিরি –  
তোর লিপস্টিক মাখানো শেষ হাসির অনুক্রমনিকা।।

উত্তরা ঢাকা  
২৪/১১/২০১৯

---

Comments: 23 — https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b7%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%95%e0%a6%be%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af-%e0%a7%a7/#comments
