# নির্লিপ্ত ব্যস্ততা

- Author: [তৌহিদুল ইসলাম](https://sonelablog.com/author/touhidislam/)
- Published: 2019-12-20T06:07:35+00:00
- Updated: 2019-12-20T06:07:35+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%a4%e0%a6%be/

---

বিমূর্তায়নের সন্ধিক্ষণে-  
আত্মগ্লানির বিদগ্ধতায় নিমজ্জিত বেদুঈন,  
ভারাক্রান্ত হৃদয়ের যাঁতাকলে পিষে  
আজ হয়েছে শ্রান্ত-ক্লান্ত; নিষ্পেষিত।  
মরুর বেদুঈনের চোখের গহীন অন্ধকারে খেলাকরে,  
কৈশরের চোখে ভাসা একরাশ গোধূলি দুঃস্বপ্ন।

বিস্বাদের তেঁতো প্রাপ্তি নিয়ে-  
পশ্চিমাকাশের রক্তিম ভেলায় লুকোচুরিতে ব্যস্ত পানকৌড়ি,  
বারংবার উড়ে যায় দিগন্তবৃত্তের অসীমপাণে।  
ঈশানী নক্ষত্রের মৃদুমধুর আলোতে,  
বেদুঈনের টোলপড়া গালের স্ফীত হাসি বলে দেয়-  
বিক্ষিপ্ত মনের অনেক অজানা অতৃপ্তির গল্প।

মনেরেখ হে পথিকবর,  
আমিও ছিলাম আছি থাকবো-  
আক্ষেপতায় নির্লিপ্ত ব্যস্ততার ছায়াসঙ্গী হয়ে,  
নীলাভ মরুপ্রান্তরের এককোণে; বিস্তৃত রক্তিম সীমারেখায়।

---

Comments: 34 — https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%a4%e0%a6%be/#comments
