# নির্মম সত্য

Author: আতা স্বপন
Published: 2020-05-30
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%ae-%e0%a6%b8%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af/

সময়ের প্রস্থানে

সৃতি হয়ে যায় স্তব্ধ

আত্মার প্রস্থানে

ফিরে আসার পথ রুদ্ধ।

এ ভ্রমণ এ পরিক্রমার সমাপ্তি

কিছু মুহূর্তের অপেক্ষা মাত্র

কিন্তু এ ধরা এখনো যে চায়

মানবের তরে হতে নিবেদিত।

গোরের একাকীত্ব একদিন

গ্রাস করবে এ নশ্বর দেহটায়

সে অজানা আবাসে যেতে সংকিত মন

কি আশংকায় যেন তড়পায়।

নির্মম সত্য এ প্রস্থান

প্রতিটি প্রাণে প্রতিটি আত্মায়

বড়ই নিষ্ঠুর এ নিয়তি

জন্মিলেই বিদায়।
