# নির্বীজ হৃদয়ের হাহাকার

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2019-05-23T03:37:17+00:00
- Updated: 2019-05-23T03:37:17+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%80%e0%a6%9c-%e0%a6%b9%e0%a7%83%e0%a6%a6%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b9%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0/

---

 

পায়ের নীচে দুলে দুলে চলা আলো  
ক্রমাগত পিছলে পিছলে যায়  
থিতু হয় না, স্থিরতায়-ও যায় না।

অমোঘ-আলোর টানে কেউ প্রতারিত হয়,  
কেউ জীবনে ফিরে আসে, ফিরে ফিরে আসে  
ফিরে পাওয়ার আনন্দ-বিভোরতায়, বেঁচে যায়;

অপ্রলম্বিত জীবনে পিছলে যাওয়া আলো-ইশারার  
সময় জ্বরে, কুড়ে কুড়ে যেতে যেতে, ছিঁড়ে ছিঁড়ে ফেলতে  
হঠাৎ জ্বলে-ওঠে আলো-প্রেমের আগুন,  
মুহূর্ত টপকে বোবা-কালা হয়ে প্রতীক্ষার অন্ধত্বে  
নিস্তব্ধ নিঃশেষ হয়ে গেলে  
পিছলে যাওয়া বিরল-আলো ছুটে পালিয়ে যায়;

লটকে থেকে থেকে হঠাৎ নাই হয়ে যাওয়া  
উরু-মেলে ডিঙ্গানো বেড়ার ওপাশে বিকারের অট্টহাসি  
নির্বীজ হৃদয়ের বিনিদ্র জানালা জুড়ে, স্বল্পতম সময়ে,  
নিষেধের-লাল-চোখ ঐ জ্বলে উঠলো বলে।

---

Comments: 26 — https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%80%e0%a6%9c-%e0%a6%b9%e0%a7%83%e0%a6%a6%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b9%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0/#comments
