# নির্বাসিত কবিতা ০২

Author: স্বপ্নীল মেঘ
Published: 2021-06-06
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be-%e0%a7%a6%e0%a7%a8/

আমাকে যেভাবে দেখছো! সেরকম ই আমি।  
হাতজোড় করে বলছি, আমি খুব সহজ মানুষ।  
আমি দুঃখ পুষে রাখি, অন্তরে যে ব্যথার ঘা!  
দহনে আমি পুড়ি!  
খুব অনুরোধ করে বলি, আমি বোকা মানুষ।

আমি বোঝাতে পারিনে ভালোবাসার মাপকাঠি  
সন্ধ্যার সূর্য পেরিয়ে আমি এক ধাপ এগিয়ে গেছি,  
সবার অন্তরালে, কিংবা কেউ জানতে চায়নি।  
শুনো একবার বলি কি! আমি খুব দুঃখবিলাসী  
মানুষ।  
আমাকে বুঝবেনা তুমি! এ ঢের আমি বুঝে গেছি।

নিশি অবসানপ্রায়। প্রায়শ্চিত্ত করতে হবে এবার,  
পুরাতন ধূলিমাখা ভুলে নত হলাম আজ। অবজ্ঞা  
পোষণ করেই তবে আমি বুঝাতে পেরেছি  
অবহেলার অন্তরর্ঘাত।  
আমাদের রুক্ষ বিচ্ছেদ, পৃথিবীর ক্লান্ত বেদনারে করে  
তুলে প্রষ্ফুটিত।  
এবার নাহয় ভেবে নাও আমি নির্জন মানুষ!

মুছে দিয়ে সব রাঙা রোদ-  
তোমার প্রেম ছেড়ে আমি এগুচ্ছি, সহস্রাধিক মাইল  
দূরে।  
বিচ্ছেদের আঘাতে রেখে গেলাম কিছু মায়ার অশ্রু  
ভুল করে মনে এলে আধফোটা জ্যোৎস্নায় ম্লান চোখে  
তাকিও আকাশের দিকে!  
তবে-  
বিশ্বাস করো, আমি খুব সুখী মানুষ নই।  
আমাকে দুঃখ পোষণ করেই তবে হাসতে হয়।

দুঃখ দুঃখ দুঃখ!  আমাকে এক সমুদ্র দুঃখ গ্রাস করেছে  
আমি সহ্য করতে পারছিনে! আমাকে চলে যেতে হবে!  
অন্তীম গন্তব্যে নতুবা নিশ্চিহ্ন কোথাও! যেথায় স্মৃতি নেই,  
টানাপোড়েনের আশঙ্কা নেই।

“নির্বাসিত কবিতা”

ছবিঃ ফেসবুক
