# নির্বাসন

- Author: [সিহাব](https://sonelablog.com/author/sehab/)
- Published: 2014-03-29T05:36:07+00:00
- Updated: 2014-03-29T06:07:42+00:00
- Category: [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%a8/

---

মাঝে মাঝে ইচ্ছে করে

আমি যেন নির্বাসিত হই !

দুনিয়ার এই কঠোর কুঠারের আঘাত

আমার আর সহ্য হয় না ।

মানুষের বহুরূপী সত্ত্বা

আমায় নিজের রূপকেই দ্বিধায় ফেলে দেয় !

চারপাশে একবার হালকা ভাবে তাকাই

কি দেখি?

দেখি আমাদের ছলনা

নিজেই নিজেকে ভুলানোর হাজারো প্রয়াস !

এই যে পথের ধাঁরে-ফুটপাতে যারা শুয়ে আছে

তারাই ছলনাহীন !

দু-বেলা, দু-মুঠো খাওয়ার তাগিদ

তাদের মাঝে ছলনার আশ্রয় দেয় না !

তারা ইচ্ছে মত চলে।

চিন্তা তাদের আজ-কে নিয়ে !

আর আমরা?

আমরা কাল-কের চিন্তায় আজ-কেই গুরুত্ব দিই না।

বলি-ভাল আছি

এই লোক দেখানো ভাল না থাকাই ভাল !

ভাল থাকতে চাই নিজের ভিতরে !

যেখানে ছলনার কোন আশ্রয় নেই,

নেই কোন মিথ্যা-হত্যা-লোভ

আমি সেথায় নির্বাসিত হতে চাই !

আমি চাই……আমি চাই…… নির্বাসন !!

---

Comments: 12 — https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%a8/#comments
