# নির্বাণ প্রত্যাশা

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2019-11-14T05:24:37+00:00
- Updated: 2019-11-14T05:34:51+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a3-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b6%e0%a6%be/

---

 

অ-ঘুমের স্থূল শরীরী নিশীথ-স্বচ্ছ-স্বপ্ন  
হৃদয়ান্তরালে কানাকানি করে,  
ছুটে আসে ছায়া-কায়াহীন ভাবে দলে দলে;  
সঞ্চারিত হয় না অতীন্দ্রিয় চক্ষু  
চেতন অবচেতনে, নির্বাণ প্রত্যাশায়,  
স্মৃতি-বিস্মৃতির পাতালে।

হেমন্ত হাওয়ার আমন্ত্রণে দাঁড়িয়ে আছি নির্লিপ্ত প্রাঙ্গণে  
অনাত্মীয়তার দায় নিয়ে, অনুর্বর পরাভবে;

হে সত্য,  
আলোকিত কর আমার তীব্র অনুজ্জ্বলতা  
জোনাক-জ্বলা রাত্রিতে জোনাকির ভালোবাসায়।

---

Comments: 16 — https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a3-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b6%e0%a6%be/#comments
