# নির্বাক প্রতিবাদ

- Author: [মাছুম হাবিবী](https://sonelablog.com/author/masum-habibi/)
- Published: 2019-07-12T12:04:18+00:00
- Updated: 2019-07-12T16:40:19+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%95-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6/

---

তখন দশম শ্রেণিতে পড়ি। বয়স একদম কম, ফুরফুরা মেজাজের মানুষ ছিলাম। প্রতিদিনের মত আড্ডা দিয়ে সন্ধ্যার পর পরই বাসায় আসলাম। ঘরে ঢুকতেই মা বললেন এখন ঘর থেকে যা তো, পরে আসিস তাড়াতাড়ি যা! মায়ের কথামত ঘর থেকে বের হয়ে যাই। ঘর থেকে বের হয়ে একটু দূর যেতেই একটি চিৎকার কান স্পর্শ করলো! মাগো ইশ, উফ,ছাড় আমারে এই জাতীয় চিৎকার ভেসে এলো কানে! আমি চিৎকার আর কাঁন্না শোনে দাঁড়িয়ে গেলাম। লক্ষ্য করলাম আমাদের বাড়ির পিছনে কেউ একজন কাঁন্না করছে। একটু দূর এগুতেই দেখতে পাই বড় আম গাছটার নিচে কিছু লোক একটা মেয়ে জোড় করে রেপ করছে!

অনেকটা অন্ধকার ছিল তাই কিছু দেখতে পাচ্ছিনা। শুধু মেয়েটির আর্তনাদ ভেসে আসছে কানে! আমি ঘরে গেলাম, মাকে বলি বাড়ির পিছে কে কাঁদতেছে? মা বলেন কেউ না যা তুই, পরে সব বলবো নে, এখন যা। মায়ের কথা শোনে আমি রেগে যাই। তারপর মাকে বলি কি হইছে বলো? মা মাথাটা নিচু করে বলেন আমাদের গ্রামের ‘যে চোরাটা হে আর মদখোর দুই তিনটায় মিল্লা একটা মেয়েকে কই থাইক্যা ধইরা আনছে! এখন মেয়েটা কাঁদতেছে। মায়ের কথা শোনে বুঝার বাকী নেই ওখানে কি চলতেছে! আমি দৌঁড়ে ঘর থেকে বের হয়ে যাই, মা আমার পিছু পিছু এসে বলেন তুই কিছু বলিস না ওরা খারাপ লোক! যা বাবা রাস্তায় গিয়ে ঘুরে অায় ওরা গেলে আছিস।

আমি মায়ের কথা শোনে রাগ করে বাড়ি থেকে বের হয়ে যাই। রাস্তা থেকে ঘুরে এসে আবার বাড়িতে অাসি। এসে দেখি তারা এখনো মেয়েটিকে রেপ করতেছে! সহ্য করতে পারতেছিনা মেয়েটির চিৎকার। আমার পৃথিবী যেন বনবন করে ঘুরছে। আমি অস্তির হয়ে এদিক ওদিক ঘুরাঘুরি করছি! কিছু বলতে পারতেছিনা, করতেও পারতেছিনা। ওরা খারাপ কিছু বললে পাল্টা আক্রমণ করতে পারে এই ভয়ে দাঁড়িয়ে অাছি। বাড়িতে আমি আর মা ছাড়া কেউ নাই! সবাই যার যার কাজে। এমনিতেই সন্ধ্যার পর আমাদের বাড়ির দিকে কেউ আসেনা। তাই খালি বাড়ি পেয়ে মেয়েটিকে জোড় করে ধরে আনছে!

মেয়েটির কাঁন্না সহ্য করতে না পেরে কানে ইয়ারফোন লাগিয়ে বসে আছি। ইয়ারফোন লাগানোর পরও কাঁন্না আসছে! মেয়েটির কাঁন্না শোনে আমার দুচোখ ছলছল করছে! আমি রীতিমত কেঁদে ফেলছি। কি করবো ভেবে পাচ্ছিনা। কার কাছে যাবে মেয়েটিকে বাঁচাতে। এসব দৃশ্য সহ্য করতে না পেরে দৌঁড়ে বাজারে গেলাম। দুজন বড় ভাইকে বিষয়টা শেয়ার করলাম। উনাদের বলছি পুলিশকে খবর দিতে। একজন ভাই পুলিশকে ফোন দিচ্ছেন কিন্তুু পুলিশ ফোন তুলছে না। তারপর এলাকার মেম্বারের কাছে যাই। মেম্বার বিষয়টা আমলে নেয়নি। মেম্বার রসিকতার ছলে বলে ‘দূর এটা খারাপ মেয়ে হয়তো! টাকা দিয়ে আনছে, তোমরা যাও এসব বিষয়ে কথা না বলাটাই ভালো।।

বড় দুঃখ নিয়ে ওখান থেকে চলে আসি। সেদিন মনে হয়েছিল পৃথিবীর সবচে খারাপ মানুষটাই আমি! কিছু করার ক্ষমতা নাই। একজন অসহায় বোনকে রক্ষা করার ক্ষমতা নেই আমার। চোখ মুছতে মুছতে বাড়ির দিকে হাঁটছি আর মনে মনে বলছি ‘মাবুদ এই কুকুরদের বিচার তুমি কইরো! আর ওরা মারা গেলে ওদের জানাজা তো দূরের কথা ওদের লাশও দুচোখে দেখবো না।

তার কিছুদিন পর শুনি তিনটা ধর্ষকের মধ্যে একটা সন্ত্রাসীর আঘাতে আহত হয়েছে কিন্তুু মরেনি। তবে কুকুরের মত কষ্ট পেয়েছে! অাল্লাহ্ ধীরে ধীরে বিচার করেন। তার প্রমাণটা পেয়েছিলাম সেদিন। তবে এখন তারা কুকুর থেকে বাদ, সবাই ঘৃণা করে আর অভিশাপ দেয়। এলাকার কেউ পছন্দ করেনা এসব অমানুষদের। আমার লাইফে ঘটে যাওয়া ঘটনাগুলোর মধ্যে এই ঘটনাটা মনে হলে আমি শিউরে উঠি! আমার মুখ কালো হয়ে যাই, একটা লজ্জা চলে আসে চোখে মুখে। তবে এখন যদি কেউ এসব করতে চায় তাহলে ডর ভয় উড়িয়ে সোজা থানায় যাব। পুলিশ এনে ধরিয়ে দিব। পুলিশ কিছু করতে না পারলে নিজেই ওদের বিচার করবো। এখন আর বসে থাকার সময় নেই, যা করার এখনই করতে হবে। যা বলার এখনই বলতে হবে।।

#ঘটনাটি_সত্য

---

Comments: 12 — https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%95-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6/#comments
