# নির্দয় আকাশ-মেঘ

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2021-07-02T03:00:36+00:00
- Updated: 2021-07-02T03:00:36+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%9f-%e0%a6%86%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%98/

---

 

দূরে কোথাও বাজ পড়ার শব্দ ভেসে আসে  
কাছ-দূর না দুর-দূর! শুধুই নির্বিকারে হাসে,  
বিদ্যুতের আ-তীব্র ঝলক হঠাৎ অজানা অনেক কিছুই  
বুঝিয়ে দেয়, দেখতে-বুঝতে না-চাইলেও;

দোষ/নির্দোষ দিনগুলো লজ্জা/উৎসবের মত  
অপলক চেয়ে থাকা চোখের মত দেখতে থাকে  
একদম-ই হাঁপিয়ে না-উঠে;

গোধূলির শান্ত নীরবতায় এ যেন নিজের কাছে-ই  
নিজের ফিরে যাওয়া;

আকাশের কিনারায় ছেয়ে-যাওয়া/চুমু-খাওয়া  
আগুন-লাল ছায়া-সঙ্গ মেঘদের দেখে, সাত-তাড়াতাড়ি  
ভাবি, অধি-কিঞ্চিত হলেও, নিরাল-ঝড়! সে-তো আসবেই,  
অপেক্ষা! সে-তো সামান্যের-ই;

[গান](https://www.youtube.com/watch?v=mUowWUCNJtU)ও ছবি নেটের।

---

Comments: 8 — https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%9f-%e0%a6%86%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%98/#comments
