# নির্দিষ্ট দিনের জন্য ভালবাসা নয় ।।

- Author: [ছারপোকা](https://sonelablog.com/author/tpp1001/)
- Published: 2015-02-14T08:05:30+00:00
- Updated: 2015-02-14T08:05:30+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2/

---

ভালোবাসা দিবসকে আলাদা করে দেখার কিছু নেই ।যাকে ভালবাসা যায় তাকে কেবল কোনো নির্দিষ্ট দিনের জন্য ভালবাসা নয় ।  
ভালবাসা হবে সারা জীবনের জন্য । ভালবাসা মানে শুধু প্রেমিক প্রেমিকার ভালবাসা বুঝায় না ।  
ভালবাসা হতে পারে মায়ের  
প্রতি সন্তানের ভালবাসা ,ভাইয়ের  
প্রতি বোনের ভালবাসা ,স্বামীর  
প্রতি স্ত্রীর ভালবাসা ,বন্ধুর  
প্রতি বন্ধুর ভালবাসা ।ভালবাসার মত সুপ্ত প্রতিভা সবার মধ্যেই থাকে । কারো মধ্যে যে এই সুপ্ত প্রতিভা নেই এমন কোন মানুষ নেই । ভালবাসা শব্দটি কয়েকটি শব্দের মধ্যে আটকে ফেললেই যে সীমাবদ্ধতায়ই রূপ নিবে তা কিন্তু না । ভালবাসা কে কখনো আবদ্ধ করা যায় না ।কারন ভালবাসা সীমাহীন । ভালবাসার মধ্যে থাকতে হবে সম্মান শ্রদ্ধাবোধ ।  
ভালবাসার মানুষটির ওপর নির্ভর  
করা যাবে তাকে বিশ্বাস করা যাবে শতভাগ ।যাকে ভালবাসা যায় তাকে ছেড়ে থাকা কখনোই সম্ভব নয় । এর মাঝেই ভালবাসার রঙিন সুন্দর স্বপ্নগুলো হাতছানি দেয় ।

সবাইকে ভালবাসা দিবসের নিরন্তর শুভেচ্ছা রইল ।

---

Comments: 16 — https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2/#comments
