# নির্জনের মানুষ  . . . .       উৎসর্গ – প্রিন্স মাহমুদ

Author: কৃষ্ণমানব
Published: 2014-11-16
Category: বিবিধ
URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b7-%e0%a6%89%e0%a7%8e%e0%a6%b8%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%97-%e0%a6%aa/

একটা প্রকান্ড বোঝার  
মতন তার মাথায়  
চেপে ধরল একাকীত্ব ।  
সেই ভারে তার  
ঘাড় নুয়ে এলো ,  
সেই যন্ত্রনায় তার চোখে জল এলো ।

প্রথম দিকে বিষ্ময়কে গ্রাস করেছে নৈরাশ্য 🙂 …

ক্ষনিকের মাঝে তার উপলব্ধি হল , সে বন্দী ।

নির্জনতার কঠিন কারাগারে তাকে চারদিকে ঘিরে রয়েছে ,,  
মানুষ একাকী থাকতে পারে না , শূণ্যতার ভয়ে !!

বিশাল এই আকাশটির নিচে একটি মানুষ হাটুতে মুখ গুঁজে কাঁদছে ।

কান্না তো কারো প্রতি দৃষ্টি আকর্ষণের জন্যে ।  
কিন্তু তাকে তো কেউ দেখছে না 🙂 ।

কিংবা তাকে শুধু  
আকাশ দেখছে ,  
বাতাস দেখছে ,  
অরণ্য দেখছে ,  
মিষ্টি কমলা দেখছে ,  
বৃষ্টি দেখছে ,  
সমুদ্র দেখছে ।।।

দুর থেকে আরো  
দুরান্তরে ভেসে আসছে  
সমুদ্রের মৃদ্যু শব্দ ।

মাঝে মাঝে মুখ তুলে শৃণ্য দৃষ্টিতে চেয়ে আছে সামনের দিকে 🙂 ।  
তার মুখে অসম্ভব  
যন্ত্রনার প্রতিচ্ছবি ।

প্রতিচ্ছবি দ্বীর্ঘ থেকে দ্বীর্ঘতর হচ্ছে ।  
যন্ত্রনাগুলো বেড়ে বেড়ে  
অসীম আকাশে নিয়তি চাইছে ।

কিসের প্রত্যাশায় ??

বড় অজানা ।।।।
