# নির্ঘুম রাত

- Author: [কামরুল ইসলাম](https://sonelablog.com/author/kamrul-islam75/)
- Published: 2020-01-26T06:03:13+00:00
- Updated: 2020-01-27T01:46:56+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%98%e0%a7%81%e0%a6%ae-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4/

---

অনেক দিন পর, একটি রাত কেটে গেলো নির্ঘুম ~  
অপেক্ষায়, প্রতিক্ষায়, নিস্তব্দতার অভিসারে ~  
পিন পতনহীন একাকীত্বের করিডোরে ~  
কুয়াশা মাখা স্নিগ্ধ জোছনার আলো ~  
বাড়িয়ে গেছে নিঃসঙ্গতার গভীরতা ~  
শীতের পাঁজরে হিম হয়ে আসে মন, উষ্ণতার আবরণে ~  
উদ্যেগ বাড়ে, জড়ো সড়ো হয় দীঘল প্রহর ~  
প্রাণ পাই, স্বপ্নের আলিঙ্গণে হই বিভোর ~  
হাছনার সুবাসে ভরে উঠে ঘুমন্ত শহর ~  
রাত বাড়ে, আমি জেগে উঠি, প্রত্যাশার আঁচরে ~  
নিঃশ্বাস রাখি, পদ্ম দীঘির জলে ~  
অযাচিত প্রেম, ছুয়ে যায় আমার একাকীত্বের ভোর ।।  
~~~~~~~~~~~~~~~~~~~  
রচনা কাল ঃ ২৬/০১/২০২০  
ঢাকা ।

---

Comments: 16 — https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%98%e0%a7%81%e0%a6%ae-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4/#comments
