# নিরুদ্দেশ হব

- Author: [সাদিয়া শারমীন](https://sonelablog.com/author/sadia-sharmin/)
- Published: 2019-12-30T17:09:57+00:00
- Updated: 2019-12-30T17:09:57+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%b9%e0%a6%ac/

---

ল্যাম্পপোস্টের অচেনা আলোয় রাতের গন্ধ মেখে নিরুদ্দেশ হতে চাই ।

 নিরুদ্দেশ হতে চাই তোমার সাথে।

শেষ রাতের নিস্তব্ধতাকে সঙ্গী করে নিরুদ্দেশ হতে চাই তোমার সাথে।

ভোরের স্নিগ্ধতা মেখে ,শিশিরভেজা ঘাস মাড়িয়ে নিরুদ্দেশ হতে চাই,অচেনা কোনো গাঁয়।

দূরন্ত কিশোরীর মত এক ছুটে নিরুদ্দেশ হতে চাই।নিরুদ্দেশ হতে চাই তোমার সাথে।

পৃথিবীর চিরচেনা কোলাহল,

আর নিয়মের বেড়াজাল দূরে ঠেলে নিরুদ্দেশ হতে চাই।

নিরুদ্দেশ হতে চাই তোমার সাথে।

তুমি যাবে? আমার সাথে?

---

Comments: 16 — https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%b9%e0%a6%ac/#comments
