# নিরুত্তর পৃথিবী

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2020-10-01T05:17:27+00:00
- Updated: 2020-10-01T05:00:08+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%83%e0%a6%a5%e0%a6%bf%e0%a6%ac%e0%a7%80/

---

 

দূর-বিকেলে জেঁকে বসা বৃষ্টিতে  
ভিজে ভিজে একাকার হতে হতে ক্রমশ শীতলতা  
বিষণ্ণ-রাতের গভীরে তন্দ্রালু ঘুম এড়িয়ে,  
যেতে হবে বহুদূর, ভেজা সড়ক আর ছিপছিপে  
বৃষ্টি সাথে নিয়ে, নিঃসঙ্গ শূন্যতার হাঁদারামের মত  
একটু গড়িয়ে-জড়িয়ে নিতে নিতে;

আহ্লাদী বেড়াল তুলতুলে লোমশ শরীর  
মেলে ঘুমে কাতর, মাঘের মাসী!!  
এখন আর তা নেই, এই রাত-প্রান্তে,  
বাঘের চমৎকারিত্বে;  
ধ্যান-ঘুমের বেড়াল জেগে উঠলেই  
হালুম ডাক!!তা আর হবার নয়!  
সত্যি বলছি, দিব্বি দিয়ে।

ঊষার আহ্বানে দৌড়ে আসে ধ্রুপদী সকাল  
মুখ-টিপে, মিষ্টি হেসে হেসে,  
আমি/আমরা তখন কোথায় লুকবো  
এই নিরুত্তরের পৃথিবীতে?

ছবি নেটের।

---

Comments: 32 — https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%83%e0%a6%a5%e0%a6%bf%e0%a6%ac%e0%a7%80/#comments
