# নিরাভরণ মেঘ

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2015-07-10T13:34:39+00:00
- Updated: 2015-07-10T13:34:39+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ad%e0%a6%b0%e0%a6%a3-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%98/

---

প্লাবনমেঘ,  
এত এত কান্না না কাঁদলেও পারতে  
লুকানো কান্না লুকিয়ে রেখেই  
না হয় কাঁদতে।  
মনঃকানে শুনতে পাই  
নিরাভরণ নিরালম্ব এ কান্না,  
কেন কাঁদ?

ক্লান্তির স্বপ্নডানা গুটাও এবার,  
কান্নার বাসা ভেঙ্গে তাকাও  
ঘুমহীন ভেজা চোখ খুলে তাকাও।

এ পদ্ম সরোবরের সবুজ সমারোহে  
বউ কথা কও পাখী ডাকে,  
বাঁধাছাঁদায় গোছগাছ করে এসো  
পরাবো রংধনুর জোড়া মালা,  
রানীর অসামান্যতায় নিশ্চিন্ততার  
অজস্র সেবাশুশ্রূষায় এসো  
অস্তসূর্য্যের শেষ আলোতে এসো;  
পেছনে ফেলে নিদ্রাহীনতার বরফগুচ্ছ  
ঘরকন্নায় এসো।

মেহজাবিন,  
কানপড়া নিও না আর  
বলোনা নৈব নৈবচ।

---

Comments: 32 — https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ad%e0%a6%b0%e0%a6%a3-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%98/#comments
