# নিরাপদ বিপরীতে

- Author: [নাজমুল হুদা](https://sonelablog.com/author/nazmul-hoda/)
- Published: 2020-10-12T07:16:31+00:00
- Updated: 2020-10-12T17:50:39+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a6-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87/

---

ধৈর্য্যের বেড়িবাঁধে আঘাত লাগছে।

অপ্রতিরোধ্য দাঁড়িয়ে থাকি

আমি সফল হবো; দেখো সব হারিয়ে-

.

তারপর বেড়িবাঁধে

বেলি ফুলের সুবাস গজায় বুকে

আপোষে সে দখল নিবে জেনে

আমার পূর্ব ইতিহাস তোমায় কাঁদাবে।

.

দেখবে সেদিন–

উদ্বাস্তু সব ভুল মানুষের ভুল মিছিল,

.

প্রিয়তমা!

আপনি সেই সুবাসে জয়ী নারী

আপনার নিরাপত্তায় নিরাপদ বিপরীতে

জরুরি শান্তি বার্তায় আমাকে লিখতে হবে

> একেএকে বিগত সব প্রেমিকারা মরে যাক
>
>
>
> বাতাস কারো ভুল কান্না সয় না- এখন সুখ!

---

Comments: 12 — https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a6-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87/#comments
