# নিরাপদ থাকুন নিরাপদ রাখুন

Author: মাহবুবুল আলম
Published: 2020-04-24
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a6-%e0%a6%a5%e0%a6%be%e0%a6%95%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a6-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%96%e0%a7%81/

মাহবুবুল আলম ||

লকডাউনে বন্দী মানুষ, নিজের বন্দীশালায়  
চারিদিকে অজানা ভয়, তাড়িয়ে শুধু বেড়ায়;  
এই বোঝি এই দিলো হানা, করোনা ভাইরাস  
কখন জানি কে হয়ে যায়, অচ্ছ্যুত এক লাশ।

নিজকে রাখুন সু-নিরাপদ, রাখুন নিজ ঘরে  
তা না হলে এই করোনায়, কখন কে যে মরে;  
এই মরাতো ছোঁয় না কোনো, আত্মীয়-স্বজন  
পালিয়ে বেড়ায় প্রাণের ভয়ে, যে যার মতোন।

যারা ঘুরে বাজার করে, আনছে থলি ভরে  
একই সাথে করোনাকেও আনছে সাথে করে;  
বাসায় ঢুকে করোনা ভাইরাস, শুরু করে কাম  
সবার দেহে ছড়িয়ে দেয়, করোনারই জার্ম।

নিজে বাঁচুন দেশকে বাঁচান, বাঁচান পরিজন  
এতেই সবায় শান্তি পাবেন, শান্ত হবে মন;  
লকডাউনের নিয়ম-কানুন, মানবে না যে ভাই  
সেই জনের অকালমরণ, কেউ যে রুখার নাই।

এ উছিলায় সে উছিলায়, বাদ দিন বাইরে যাওয়া  
ঘরের ভেতর না টিকলে মন, হয়ে যাবেন হাওয়া।

\[ ছবি : জনতা প্রকাশের ওয়াল থেকে \]

২৪ এপ্রিল ২০২০
