# নিরন্তর

- Author: [ইসিয়াক](https://sonelablog.com/author/rafiqvai/)
- Published: 2020-01-19T02:06:01+00:00
- Updated: 2020-01-19T02:06:01+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0/

---

চাঁদ ডুবেছে সেই কারণে,  
খুকীর হলো মান।  
খোকা দেখো দিনের আলোয়,  
গাইছে সুখের গান।

রাত নিশিথে ফুল ঝরেছে,  
গন্ধ গেছে টুটে।  
ফের ঠিকই দিনের আলোয়,  
নতুন ফুলেরা ফোটে।

খেয়াল এমন ই, খুশী এমন ই,  
হরেক গল্প বলা।  
ভাঙাগড়ার মধ্যে দিয়ে ই  
প্রকৃতির ছুটে চলা।

---

Comments: 18 — https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0/#comments
