# নিরন্তর ব্যবচ্ছেদ

- Author: [নীলাঞ্জনা নীলা](https://sonelablog.com/author/nilanjana/)
- Published: 2013-08-05T15:02:09+00:00
- Updated: 2013-08-05T15:02:09+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ac%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87%e0%a6%a6/

---

[!\[\](http://sonelablog.com/wp-content/uploads/2013/08/1013650_10201230311696240_1368375206_n.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2013/08/1013650_10201230311696240_1368375206_n.jpg)  
দিন-রাতের বেহিসেবী অক্ষর বুণন ,  
আর নিঃস্বার্থ নিঃশ্বাস বড়ো অর্থহীন লাগছে এখন  
নিশ্চিন্তের শয্যায় রাত্রি জেগে স্বপ্ন দেখা চোখ  
আমাকে দেখেনা ।  
হিসেব করে পাওয়াটুকু অসামাজিকতার ব্যবচ্ছেদ করে  
আর ছেঁকে যা উচ্ছিষ্ট পেয়ে যায় বেহিসেবী দেনাদার ,  
তাতেই সাজিয়ে নেয় স্বস্তি ।  
বোকার মতো রোজ রোজ হররোজ একইভাবে…  
অহর্নিশ একইভাবে…  
হয়তো নিরন্তর একইভাবে…

হ্যামিল্টন , কানাডা  
২ আগষ্ট , ২০১৩ ইং ।

---

Comments: 12 — https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ac%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87%e0%a6%a6/#comments
