# নিরন্তরের স্বপ্ন

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2021-03-15T03:08:08+00:00
- Updated: 2021-03-15T03:08:08+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8/

---

 

সময়ের চৌরাস্তায় দাঁড়িয়ে নিরন্তর স্বপ্ন দেখি  
দৃশ্য থেকে দৃশ্যান্তরে, নির্জনতার সুরে সুরে  
তন্দ্রা-মগ্ন শূন্যতার একক প্রহরে;  
নিঃশঙ্ক নাবিক পাল তোলে, দার ফেলে  
জল সমুদ্রের গভীরে যাবে বলে,  
সংকোচহীন নিপুণ হাতে;

দূর নীলাকাশের হাতছানি, স্বর্ণ-জলের  
তুমুল আহবান, সমুদ্রের নুন–গন্ধি শরীর জলে  
মেঘেদের আনাগোনা।

সময় এখন ক্ষরণ ও সন্তাপের অনুকূলে  
শূন্যতা যখন সরব, সারা গৃহস্থালি জুড়ে,  
অলীক বৃক্ষের মত সুখ দুঃখের ক্ষতগুলো  
অনড় ডানায় উড়ে যাচ্ছে।  
যেন এক স্থায়ী চির-দীর্ঘস্থায়ী নিঃসঙ্গতা,  
প্রবল নৈশব্দের ধূলিঝড়ে।

ছবি নেট থেকে।

---

Comments: 20 — https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8/#comments
