# নিরঞ্জনা

- Author: [মাছুম হাবিবী](https://sonelablog.com/author/masum-habibi/)
- Published: 2019-10-08T21:11:48+00:00
- Updated: 2019-10-08T21:11:48+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%a8%e0%a6%be/

---

গভীর রাত হলেই শহর জুড়ে নেমে আসে প্রেম বৃষ্টি  
কেউ কেউ প্রেমিকার নগ্ন শরীর নিয়ে অপবিত্রতায়  
হারিয়ে যায়!আবার কেউ কেউ  
প্রেয়সীর প্রার্থনায় মগ্ন থাকে পুরো রাত।  
কেউ কেউ আবার বীভৎস শরীর নিয়ে হাউমাউ করে  
তারপর, কেউ একজন প্রণয়ের চাদরে ঢেকে দেয়  
প্রেয়সীর ক্ষতবিক্ষত শরীর।  
কিন্তুু দিন শেষে সবই প্রতারণা, সবকিছুই মিথ্যা!  
জানো নিরঞ্জনা,  
এই শহরে প্রেমের নামে আজকাল মানুষ হত্যা করা হয়!

রচনাঃ ৯ অক্টোবর ২০১৯

---

Comments: 25 — https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%a8%e0%a6%be/#comments
